হোম > প্রকৃতি ও পরিবেশ

দূষিতের তালিকায় শীর্ষে দিল্লি, ঢাকা কত?

স্টাফ রিপোর্টার

বায়ুদূষণের তালিকায় আজ প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ২৯৯। তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, স্কোর ১৮৪। যা ‘অস্বাস্থ্যকর’ বলে বিবেচিত। মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ড ভিত্তিক বায়ুমান বিষয় ওয়েবসাইট আইকিউএয়ার-এ এসব তথ্য পাওয়া গেছে।

বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় দ্বিতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে সেনেগালের ডাকার (২২৫), পাকিস্তানের লাহোর (১৮৪) ও ভিয়েতনামের হ্যানয় (১৭৬)। সূচক অনুযায়ী ভারতের দিল্লি, সেনেগালের ডাকারের বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’। অন্যদিকে সুচক অনুযায়ী পাকিস্তানের লাহোর ও ভিয়েতনামের হ্যানয়ের বাতাস ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। আর ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

সিলেট ও ময়মনসিংহে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত

কেমন থাকবে রাজধানীর আবহাওয়া

তিন অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশে বেড়েছে বজ্রপাত, দেড় দশকে সাড়ে চার হাজার মৃত্যু

দেশের যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সাগরে লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস