হোম > প্রকৃতি ও পরিবেশ

দুপুরের মধ্যে ৯ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আমার দেশ অনলাইন

দেশের কয়েকটি অঞ্চলে শনিবার দুপুর পর্যন্ত অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শনিবার (৪ জুলাই) ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত আবহাওয়া সতর্কবার্তায় বলা হয়, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

পাশাপাশি এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য বৈরী আবহাওয়ার কথা বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে দুপুর ১টা পর্যন্ত ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

এসআর

সারা দেশে বৃষ্টি বাড়বে, গরমের অস্বস্তি কাটবে শিগগির

ভ্যাপসা গরমের অস্বস্তি কাটবে শিগগিরই, সারা দেশে বৃষ্টি বাড়বে রোববার থেকে

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যেই ১৬ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হলেও তাপমাত্রা বেশি থাকবে

মধ্য আষাঢ়ে রাজধানীতে বৃষ্টি, কমছে তাপমাত্রা

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তাপমাত্রা কমলেও দেশজুড়ে ভ্যাপসা গরম

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লা-নিনোর প্রভাবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে