হোম > প্রকৃতি ও পরিবেশ

চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

শীত প্রায় বিদায় নিয়েছে। সারা দেশে কুয়াশাও অনেকটাই কমে গেছে। বেড়েছে সর্বনিম্ন ও সর্বোচ্চ তাপমাত্রা। আগামী ৩ দিন দেশে তাপমাত্রা কমার সম্ভাবনাও নেই।

আবহাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ ছাড়াও শেষরাত থেকে ভোর পর্যন্ত শুধু দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, গ্রামাঞ্চল ছাড়া এখন কুয়াশা অনেক কম পড়ছে। শুধু নদী অববাহিকায় কুয়াশা হালকা কুয়াশা পড়তে পারে। চলতি মাসে তাপমাত্রা কমার সম্ভাবনা নেই।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২.৬ ডিগ্রি সেলসিয়াস ছিল শ্রীমঙ্গলে। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮.৭ ডিগ্রি।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম