হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের ৫ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

আমার দেশ অনলাইন

দেশের কয়েকটি অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যা ৭টা থেকে শনিবার (১৪ মার্চ) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ফরিদপুর, কুমিল্লা, নোয়াখালী ও চট্টগ্রাম অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

এই পরিস্থিতির কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আগামী ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

আগামী কয়েক দিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

বাড়ছে ঢাকার তাপমাত্রা, বৃষ্টির আভাস

ঢাকাসহ ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

ঢাকার বাতাস ‘অস্বাস্থ্যকর’, দূষিত শহরের তালিকায় নবম