হোম > প্রকৃতি ও পরিবেশ

রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে

আমার দেশ অনলাইন

সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। ভোরের দিকে দেশের নদী অববাহিকার কোথাও কোথাও হালকা কুয়াশা পড়তে পারে।

ঢাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে বাতাসের গতিবেগ ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার। আজ ভোর ৬টায় বাতাসের আর্দ্রতা ছিল ৭৫ শতাংশ।

ঢাকায় সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫১ মিনিটে। আগামীকাল সূর্যোদয় ভোর ৬টা ৩৪ মিনিটে।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সিনপটিক অবস্থায় বলা হয়, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

এ বছর গরম কত দিন স্থায়ী হতে পারে?

তাপপ্রবাহের পর সারা দেশে বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

পহেলা বৈশাখে দেশের ৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৫

তাপপ্রবাহের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

ফের ১৫ জেলায় তাপদাহ, তীব্র গরমে ছটফট করছে মানুষ

দেশে টানা কয়েক দিন তীব্র গরম থাকতে পারে

৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই