হোম > প্রকৃতি ও পরিবেশ

সারা দেশে শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস, চার জেলায় চলছে মৃদু শৈত্যপ্রবাহ

আমার দেশ অনলাইন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে। এছাড়া মৌলভীবাজার, পঞ্চগড়, রাজশাহী ও পাবনা জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বইছে এবং এটি কিছুদিন স্থায়ী হতে পারে।

রিভার বেসিন এলাকায় ভোরের দিকে হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে। রাত ও দিনের তাপমাত্রা দেশে সাধারণত অপরিবর্তিত থাকতে পারে বলে আশা করা হচ্ছে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩১.৬ ডিগ্রি সেলসিয়াস টেকনাফে আর সর্বনিম্ন ৮.৪ ডিগ্রি সেলসিয়াস শ্রীমঙ্গলে।

ঢাকায় বাতাসের গতি পশ্চিম ও উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮-১২ কিলোমিটার এবং সকাল ৬টায় আপেক্ষিক আর্দ্রতা ৬৮ শতাংশ ছিল।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে বিকেল ৫:৪৮টায় এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬:৩৭টায়।

এসআর

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম