হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টি কমে বাড়ছে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার

আগামী পাঁচ দিনের মধ্যে বাংলাদেশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। গতকাল শনিবার অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তর আরো জানায়, বৃষ্টির প্রবণতা কমে যাওয়ায় দেশের বিভিন্ন স্থানে ভ্যাপসা গরম অনুভূত হচ্ছে। তবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন বিভাগের দু-এক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শনিবার মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বোচ্চ ২১ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়। দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৫.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত সোমবার সিলেটে দেশের সর্বোচ্চ ৩৭.৬ এবং ঢাকায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল।

আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, আজ রোববার রংপুর, ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিচ্ছিন্ন বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকাল সোমবার ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

মঙ্গলবার রংপুর, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে এবং বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এ সময় তাপমাত্রা সামান্য ওঠানামা করলেও বড় পরিবর্তনের সম্ভাবনা নেই। তবে বৃষ্টির বিরতিতে ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে।

এমই

দেশের কয়েক অঞ্চলে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থাকবে

অক্টোবরে বৃষ্টি কমবে, তবে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা

পাঁচ বছরে সুইজারল্যান্ডে গলেছে ২০ শতাংশ হিমবাহের বরফ

লঘুচাপের প্রভাবে স্বস্তি, চট্টগ্রামে ভারী বৃষ্টির পূর্বাভাস

বৃষ্টিহীনতা কাটছে না, দেশজুড়ে ভ্যাপসা গরম অব্যাহত

বৃষ্টিহীন দিনের পর আজও তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম ছড়াতে পারে

বিরল দিনের সাক্ষী, কঠিন দিন পার করল দেশবাসী

বৃষ্টি নিয়ে যে সংবাদ জানাল আবহাওয়া অফিস

সাগরে নতুন লঘুচাপ, ঘূর্ণিঝড় আসছে?

ঢাকায় হালকা বৃষ্টির আভাস, বাড়তে পারে গরম