হোম > প্রকৃতি ও পরিবেশ

তিন জেলায় বন্যা হতে পারে

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের ফলে তিন জেলার নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মঙ্গলবার বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের সবশেষ পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কমেছে, অপরদিকে ভোগাই-কংস নদ-নদীর পানি বেড়েছে এবং নদীগুলো প্রাক-মৌসুমি বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এছাড়া গত ২৪ ঘণ্টায় দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় এবং দেশের উজানে ভারি বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তর ও বৈশ্বিক আবহাওয়া সংস্থার তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকায় আগামী তিন দিন ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে।

এ অবস্থায় উত্তর-পূর্বাঞ্চলের হাওর অববাহিকার সিলেট ও সুনামগঞ্জ জেলার সুরমা-কুশিয়ারা এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার মনু-খোয়াই নদ-নদীর পানি আগামী তিন দিন বাড়তে পারে। তৃতীয় দিন সুরমা, কুশিয়ারা, খোয়াই, জুড়ি নদী ও এর প্রধান উপনদীসমূহের পানি দ্রুত বেড়ে প্রাক-মৌসুমি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ফলে সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার নদীসংলগ্ন নিম্নাঞ্চলে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, ধনু-বাউলাই ও ভোগাই-কংসের পানি আগামী তিন দিন বাড়তে পারে। তৃতীয় দিন নেত্রকোনা ও কিশোরগঞ্জ জেলার ভোগাই-কংস ও প্রধান উপনদীর পানি দ্রুত বেড়ে সতর্কসীমায় প্রবাহিত হতে পারে।

দেশের ৯ জেলায় ঝড়-বৃষ্টির আভাস

রোববার থেকে বৃষ্টি বাড়তে পারে

গরমের দাপট কমে বৃষ্টির প্রবণতা আরো বাড়তে পারে

টানা পাঁচ দিন সারা দেশে বৃষ্টির আভাস

বৃষ্টিতে একধাক্কায় দুই ডিগ্রী তাপমাত্রা কমে রাজধানীর জনজীবনে স্বস্তি

আষাঢ়ের তীব্র ভ্যাপসা গরমে রাজধানীতে বৃষ্টি, জনজীবনে স্বস্তি

দেশের ১৩ অঞ্চলে দুপুরের মধ্যে ঝোড়ো হাওয়ার সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

ঢাকায় আজও বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকতে পারে অপরিবর্তিত

আষাঢ়ের শুরুতে উষ্ণবৃষ্টি ভ্যাপসা গরম ছড়াচ্ছে

ঢাকাসহ ১৩ জেলায় ঝড়-বৃষ্টির আভাস