হোম > প্রকৃতি ও পরিবেশ

শীত আসছে, নভেম্বরেই একাধিক শৈত্যপ্রবাহের পূর্বাভাস

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

নভেম্বরের শুরুতেই দেশে শীতের আমেজ ছড়িয়ে পড়েছে। উত্তরাঞ্চলের বিভিন্ন জেলায় সকাল-সন্ধ্যায় হালকা শীত অনুভূত হলেও রাজধানী ঢাকায় এখনো তেমন ঠাণ্ডা পড়েনি। তবে দুই দিন আগের বৃষ্টির পর থেকে আবহাওয়া কিছুটা শীতল হয়ে উঠেছে।

আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, চলতি নভেম্বর মাসে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৮-১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬-৮ ডিগ্রি সেলসিয়াস) শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দেশের উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র (৪-৬ ডিগ্রি সেলসিয়াস) আকারে দেখা দিতে পারে।

তিন মাসব্যাপী (নভেম্বর-জানুয়ারি) মৌসুমি পূর্বাভাসে বলা হয়েছে, নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে হ্রাস পাবে। যদিও সামগ্রিকভাবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এ সময় উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল, মধ্যাঞ্চল ও নদ-নদী অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। দেশের অন্যান্য অঞ্চলেও হালকা থেকে মাঝারি কুয়াশা দেখা দিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসবে, ফলে শীতের অনুভূতি আরও বাড়বে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মৌসুমি বায়ুর বিদায়ে দেশের আবহাওয়ায় কী ধরনের পরিবর্তন ঘটতে যাচ্ছে

মৌসুমি বায়ু বিদায় নিতেই বদলে যাচ্ছে দেশের আবহাওয়া পরিস্থিতি

পাঁচ লাখ পেঙ্গুইন উধাও, হারাল বিশ্বের বৃহত্তম কলোনির খেতাব

মৌসুমি বায়ুর বিদায় কাল, বৃষ্টিরও বিদায় ঘণ্টা

দেশজুড়ে ভারি বর্ষণের পূর্বাভাস

দেশজুড়ে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা

আসবে দেরিতে, যাবে আগে—এবারের শীতকাল নিয়ে শঙ্কায় আবহাওয়াবিদরা

মৌসুমি বায়ুর বিদায়, বৃষ্টিতেও কাটছে না রাজধানীর ভ্যাপসা গরম

মৌসুমি বায়ুর বিদায় লগ্নে রাজধানীতে স্বস্তির বৃষ্টি

এবার শীত কম পড়বে, কত দিন স্থায়ী হবে শীতকাল