বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে।
আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, ভোরের দিকে দেশের নদী অববাহিকার কিছু এলাকায় হালকা কুয়াশা পড়তে পারে।
এছাড়া সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে কক্সবাজারের টেকনাফে, যা ছিল ৩১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। আর আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে শ্রীমঙ্গলে, ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।
ঢাকায় সকাল ৬টায় বাতাসের দিক ও গতি ছিল পশ্চিম থেকে উত্তর-পশ্চিম দিকে, ঘণ্টায় ৬ থেকে ১২ কিলোমিটার। এ সময় আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৭ শতাংশ।
আজ রাজধানীতে সূর্যাস্ত হবে বিকেল ৫টা ৫১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬টা ৩৪ মিনিটে।
এসআর