হোম > প্রকৃতি ও পরিবেশ

আজ বায়ুদূষণের শীর্ষে ঢাকা, দ্বিতীয় লাহোর

আতিকুর রহমান, চবি

আজ বায়ুদূষণের তালিকায় শীর্ষে রাজধানী ঢাকা ও দ্বিতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। শনিবার সকালে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকার দূষণ স্কোর ২৮১, যা গতকাল ছিল ২৩৬। অর্থাৎ এই শহরের বাতাস খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণ স্কোর ২১৬। অর্থাৎ সেখানকার বাতাসও খুবই অস্বাস্থ্যকর। ১৯১ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে উগান্ডার শহর কামপালা। সেখানকার বাতাসও অস্বাস্থ্যকর।

দূষণের স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১-১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। ১৫১-২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১-৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

এ বছর গরম কত দিন স্থায়ী হতে পারে?

তাপপ্রবাহের পর সারা দেশে বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে

পহেলা বৈশাখে দেশের ৩ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা

লেবাননে ইসরাইলি হামলায় মৃতের সংখ্যা বেড়ে ২,০৫৫

তাপপ্রবাহের মধ্যে যেসব অঞ্চলে বৃষ্টি হতে পারে

ফের ১৫ জেলায় তাপদাহ, তীব্র গরমে ছটফট করছে মানুষ

দেশে টানা কয়েক দিন তীব্র গরম থাকতে পারে

৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস