হোম > প্রকৃতি ও পরিবেশ

বায়ুদূষণের শীর্ষ পাঁচে নেই ভারতের কোনো শহর। ২২১ মাত্রার দূষণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইজিপটের কায়রো শহর। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। রয়েছে ইরাক ও মঙ্গোলিয়ার শহর।

আজ ঢাকায় বিশ্বের সর্বোচ্চ বায়ুদূষণ

আতিকুর রহমান, চবি

ছবি: সংগৃহীত

বায়ুদূষণে বিশ্বের ১২৬ দেশের শহরের মধ্যে শীর্ষে ঢাকা। ঢাকায় আজ বাতাসে দূষণের মাত্রা ২৭৯, যা খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। বাতাসের এই অবস্থা বিশেষ করে চর্মরোগ, শ্বাসকষ্ট, অ্যাজমা রোগীসহ সুস্থ মানুষের জন্যও খুবই ঝুঁকিপূর্ণ। তবে বায়ুদূষণের শীর্ষ পাঁচে নেই ভারতের কোনো শহর। ২২১ মাত্রার দূষণ নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ইজিপটের কায়রো শহর। তৃতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। রয়েছে ইরাক ও মঙ্গোলিয়ার শহর।

সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় বাতাসের এই পরিমাপ করা হয়। বাতাসের গুণমান সূচক (একিউআই) দিয়ে বায়ুদূষণের মাত্রা নির্ধারণ করা হয়েছে।

সূচকের হিসাব অনুযায়ী তৃতীয় অবস্থানে থাকা লাহোরের দূষণমাত্রা পরিমাপ করা হয়েছে ১৮৫, যা অস্বাস্থ্যকর অবস্থায় রয়েছে। চতুর্থ অবস্থানে থাকা ইরাকের বাগদাদ শহরে দূষণের মাত্রা ১৮২ এবং দূষণমাত্রা ১৮১ নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে মঙ্গোলিয়ার উলানবাতার শহর। এই শহর দুটিতে বায়ুদূষণ মাঝারি ধরনের অস্বাস্থ্যকর পরিস্থিতিতে রয়েছে।

সর্বশেষ পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হলো ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণ সাইটের ধুলা।

বায়ুদূষণজনিত স্বাস্থ্যসমস্যায় প্রতিবছর বহু মানুষ মারা যায়। জীবাশ্ম জ্বালানি থেকে বায়ুদূষণ প্রতিবছর বিশ্বব্যাপী ৫২ লাখ মানুষের মৃত্যুর কারণ বলে ২০২৩ সালের নভেম্বরে ব্রিটিশ মেডিকেল জার্নালে (বিএমজে) প্রকাশিত একটি সমীক্ষায় তুলে ধরা হয়। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, গৃহস্থালি ও পারিপার্শ্বিক বায়ুদূষণের সম্মিলিত প্রভাবে বছরে ৬৭ লাখ মানুষ মারা যায়।

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তাপমাত্রা কমলেও দেশজুড়ে ভ্যাপসা গরম

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লা-নিনোর প্রভাবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে

আষাঢ়ের তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ

১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে যে ৮ জেলায়

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা

এত কম বৃষ্টিপাত দেখা যায়নি এক দশকেও