হোম > প্রকৃতি ও পরিবেশ

আজ ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’

ডেস্ক রিপোর্ট

ঢাকার বাতাসের মান আজ ‘খুবই অস্বাস্থ্যকর’। বায়ুদূষণে বিশ্বের শহরগুলোর তালিকায় ২৯২ স্কোর নিয়ে ঢাকা চতুর্থ স্থানে রয়েছে। অতিক্ষুদ্র বস্তুকণা (পিএম ২.৫)-এর পরিমাণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে প্রায় ৪০ গুণ বেশি রয়েছে ঢাকার বাতাসের। বুধবার সকাল পৌনে ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের সূচক থেকে এসব তথ্য জানা গেছে।

বিশ্বের শহরগুলোর তালিকায় ৫৩৬ স্কোর নিয়ে প্রথম স্থানে চীনের শহর চেংদু ও ৪০০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে উহান। শহরদুটির বাতাসের মান ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়ে রয়েছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা ভারতের শহর দিল্লির বাতাসও ঝুঁকিপূর্ণ পর্যায়ে রয়েছে। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে ঢাকা ও চীনের শহর হ্যাংজু। শহরদুটির বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১-১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১-১৫০ স্কোর। স্কোর ১৫১-২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১-৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে।

এ ছাড়া ৩০১-৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তাপমাত্রা কমলেও দেশজুড়ে ভ্যাপসা গরম

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লা-নিনোর প্রভাবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে

আষাঢ়ের তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ

১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে যে ৮ জেলায়

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা

এত কম বৃষ্টিপাত দেখা যায়নি এক দশকেও