হোম > প্রকৃতি ও পরিবেশ

দিনাজপুরে সর্বনিম্ন ১০.১ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। জেলার আঞ্চলিক আবহাওয়া দপ্তরের তোফাজ্জল হোসেন জানান, মঙ্গলবার সকাল সকাল ৯টায় দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে প্রচণ্ড শীতে লোকজন ঘর থেকে বের হতে পারছেন না। শীতে সবচেয়ে বেশি বিপদে পড়েছে নিম্নআয়ের মানুষ। এসব মানুষ কাজকর্ম না পেয়ে অতিকষ্টে জীবনযাপন করছেন।

একদিকে শীত, অন্যদিকে ঘন কুয়াশা। রাত থেকে বেলা ১১-১২টা পর্যন্ত রাস্তাঘাট কুয়াশায় ঢাকা থাকে। ফলে দিনের বেলায়ও যানবাহনগুলোকে হেড লাইট জ্বালিয়ে রাস্তায় চলাচল করতে দেখা গেছে।

গত ২দিন থেকে দিনাজপুরে তাপমাত্রা উঠানামা করছে। গত ২ দিন বেলা ১২টার পর সূর্যের দেখা মিললেও সূর্যের কেমন তাপ ছিল না।

গত ২০ জানুয়ারি দিনাজপুরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২.৩ ডিগ্রি সেলসিয়াস। আর ১৯ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৯ ডিগ্রি সেলসিয়াস।

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তাপমাত্রা কমলেও দেশজুড়ে ভ্যাপসা গরম

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লা-নিনোর প্রভাবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে

আষাঢ়ের তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ

১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে যে ৮ জেলায়

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা

এত কম বৃষ্টিপাত দেখা যায়নি এক দশকেও