হোম > প্রকৃতি ও পরিবেশ

৩ বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস

আতিকুর রহমান নগরী

দেশের তিন বিভাগে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সন্ধ্যা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় এই বৃষ্টি হতে পারে।

শুক্রবার আবহাওয়াবিদ একেএম নাজমুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

নাজমুল হক জানিয়েছেন, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় ভারি (৪৪-৮৮ মি.মি./২৪ ঘণ্টা) থেকে অতিভারী (৮৮ মি.মি./২৪ ঘণ্টা) বর্ষণ হতে পারে।

এর আগে আবহাওয়া ডটকমের প্রধান আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ জানান, মৌসুমি লঘুচাপের কেন্দ্র ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য ও বাংলাদেশের খুলনা ও রাজশাহী বিভাগের সীমান্তের ওপর অবস্থান করছে। এই লঘুচাপের প্রভাবে দেশের ৮টি বিভাগের বেশিরভাগ জেলার ওপরে দিনের বিভিন্ন সময় ভারী বৃষ্টিপাতের শঙ্কা রয়েছে। এছাড়া অপেক্ষাকৃত বেশি পরিমাণে বৃষ্টির আশঙ্কা করা যাচ্ছে সিলেট, ময়মনসিংহ ও চট্টগ্রাম বিভাগের ভারতীয় সীমান্তবর্তী জেলাগুলোয়।

গত ২৪ ঘণ্টায় ফেনীতে দেশের সর্বোচ্চ ৫১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। পাশাপাশি এই সময়ে সিলেটে ৪৮, চট্টগ্রামে ৪২, পাবনার ঈশ্বরদীতে ৩৯, চুয়াডাঙ্গায় ৩৮, টেকনাফে ৩৬ নেত্রকোণায় ৩৫, ঢাকায় ২৩ মিলিমিটারসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি হয়েছে।

এই অবস্থায় বর্ধিত ৫ দিনে বৃষ্টিপাতের প্রবণতা কমতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম