হোম > প্রকৃতি ও পরিবেশ

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

তিনদিন সারা দেশে বৃষ্টি বাড়বে

স্টাফ রিপোর্টার

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় আজ শনিবার সন্ধ্যার পর থেকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া আগামী তিন দিন দেশের সব বিভাগেই এ বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেইসাথে কোথাও কোথাও দমকা হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়ে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর আজ শনিবার তাদের পূর্বাভাসে জানিয়েছে, আগামী ৩১ মার্চ পর্যন্ত দিনের সারাদেশেই কমবেশি বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি থাকবে। সেইসাথে কোথাও কোথাও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

সংস্থাটির আবহাওয়ার পূর্বাভাসে সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে আগামী ২৪ ঘন্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ অবস্থা আগামী মঙ্গলবার পর্যন্ত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। তবে ১ এপ্রিলের পর থেকে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

এ প্রসঙ্গে আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, আজ সন্ধ্যার পর আগামী তিনদিন দেশের আট বিভাগেই বৃষ্টিপাতের প্রবণতা থাকবে। এসময় কোথাও কোথাও কালবৈশাখী ঝড়ের সম্ভাবনাও রয়েছে। তবে আগামী ২ এপ্রিল থেকে ৫ এপ্রিল পর্যন্ত বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে এবং তাপমাত্রা আবার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

আজ দুপুর ১২টা পর্যন্ত আগের ৬ ঘণ্টায় সারাদেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে সিলেটে ৫৩ মিলিমিটার। এছাড়া কুড়িগ্রামের রাজারহাটে ১৬ ও রংপুরে ৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এসময় রাজধানীতে ১ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

অন্যদিকে আজ শনিবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় দেশের সবচেয়ে বেশি বৃষ্টি হয় দিনাজপুরে, ৪১ মিলিমিটার। এ ছাড়া রংপুরে ৪০, নীলফামারীর ডিমলায় ৩২, কুড়িগ্রামের রাজারহাটে ২৯, কিশোরগঞ্জের নিকলীতে ১৬ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এর বাইরে বগুড়া, ময়মনসিংহ, চট্টগ্রাম, গোপালগঞ্জ, খুলনায় সামান্য বৃষ্টি হয়েছে।

এদিকে বর্ধিত ৫ দিনের আবহাওয়ার অবস্থার পূর্বাভাসে বলা হয়, বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টিপাতের পরিমাণ কমতে পারে এবং তাপমাত্রা আরোও বাড়তে পারে।

১৯ জেলায় শক্তিশালী ঝড়ের আভাস

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

শক্তিশালী কালবৈশাখীর আভাস, ঝুঁকিতে ১৬ জেলা

ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

তাপমাত্রা নিয়ে যে খবর দিল আবহাওয়া অধিদপ্তর

রাতের মধ্যে ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাজধানীতে আজও বজ্রবৃষ্টির আভাস

তিন বিভাগে বৃষ্টির আভাস, তাপমাত্রা ১-২ ডিগ্রি বাড়তে পারে

ছুটিতে ফাঁকা ঢাকা, তবু বায়ুদূষণে শীর্ষে

বজ্রসহ বৃষ্টির আভাস ৩ বিভাগে, সাগরে লঘুচাপ