হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশে আংশিক মেঘলা আকাশ, শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস

আমার দেশ অনলাইন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর (বিএমডি) জানিয়েছে, আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং আকাশ আংশিক মেঘলা থাকতে পারে।

বিএমডি জানিয়েছে, ‘দেশের আকাশ কিছু সময়ের জন্য আংশিক মেঘলা হলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।’ পূর্বাভাস অনুযায়ী, নদী-নালা এলাকার কিছু স্থানে ভোরের দিকে হালকা কুয়াশা দেখা দিতে পারে। দিন-রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

আজকের সর্বোচ্চ তাপমাত্রা টেকনাফে ৩২.২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা শ্রীমঙ্গলে ৯.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

ঢাকায় বাতাসের দিক উত্তর থেকে উত্তর-পশ্চিম, গতিবেগ ৮–১২ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং ভোর ৬টায় আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ। ঢাকায় আজ সূর্যাস্ত হবে বিকেল ৫:৫০টায় এবং আগামীকাল সূর্যোদয় হবে সকাল ৬:৩৫টায়।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম