হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকায় ৫০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ ঝড় ও বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার দেওয়া পূর্বাভাসে এ তথ্য বলা হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

পূর্বাভাসে আরও বলা হয়, আজ পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাসহ অস্থায়ীভাবে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো বাতাস প্রবাহিত হতে পারে। এছাড়া আজ দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে।

রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭৯ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।

দেশের ৫ অঞ্চলের নদীবন্দরে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত

আগামী ৫ দিন বজ্রবৃষ্টির আভাস

আগামী কয়েক দিনে দেশজুড়ে বজ্রসহ বৃষ্টির আভাস

৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস

বাড়ছে ঢাকার তাপমাত্রা, বৃষ্টির আভাস

ঢাকাসহ ৮ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস, তিন অঞ্চলে ঝড়ের আশঙ্কা

আজ কেমন থাকবে ঢাকার আবহাওয়া

টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস

আট বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সারা দেশে বজ্রবৃষ্টির আভাস