হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশজুড়ে আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত মিলছে। লঘুচাপের প্রভাবে আগামী কয়েকদিন দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে সিলেট ও ময়মনসিংহ অঞ্চলে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে।

বুধবার আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুকের দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রপাত ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে, তবে আবহাওয়া মোটামুটি শুষ্ক থাকবে। একই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। অন্যদিকে দেশের বেশিরভাগ অঞ্চলে আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

শুক্রবার (৩ এপ্রিল) একই ধরনের আবহাওয়া পরিস্থিতি বজায় থাকতে পারে। সিলেট অঞ্চলের কিছু স্থানে বৃষ্টি হতে পারে, তবে অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (৪ এপ্রিল) দেশের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রায় বড় পরিবর্তন হবে না।

রোববার (৫ এপ্রিল) ঢাকা, খুলনা, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যত্র আংশিক মেঘলা আকাশের সঙ্গে শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। এদিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আশিক

অসহনীয় ভ্যাপসা গরমে ছটফট করছে মানুষ

প্রচণ্ড গরমে সুসংবাদ দিল আবহাওয়া অধিদপ্তর

৪৮ জেলায় বইছে তাপপ্রবাহ, থাকবে আরো কয়েকদিন

জুনে স্বাভাবিকের চেয়ে বেশি তাপমাত্রার পূর্বাভাস

দেশজুড়ে ভ্যাপসা গরমে চরম অস্বস্তি

সন্ধ্যার আগে দুই জেলায় ঝড়ের সতর্কতা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

বৃষ্টি কমে ৩৭ জেলায় তাপপ্রবাহ, দেশজুড়ে ভ্যাপসা গরম

গরম নিয়ে নতুন বার্তা আবহাওয়া অফিসের

বৃষ্টিপাত কমলেও তীব্র ভ্যাপসা গরমের আশঙ্কা নেই

সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে বজ্রবৃষ্টি ও ঝড়ের আভাস