হোম > প্রকৃতি ও পরিবেশ

মার্চের শুরু থেকে বাড়বে গরম

আমার দেশ অনলাইন

শীত মৌসুম শেষে চলছে বসন্তকাল। ধীরে ধীরে বাড়ছে তাপমাত্রা। ফেব্রুয়ারি মাসজুড়ে আরামদায়ক আবহাওয়া বিরাজ করলেও মার্চের শুরু থেকে তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আবহাওয়া অধিদপ্তরের নিয়মিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১ মার্চ থেকে সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এছাড়া মার্চের প্রথম সপ্তাহে রাতের তাপমাত্রা ওঠানামা করতে পারে। এরপর ক্রমান্বয়ে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ কাজী জেবুন্নেছা বলেন, তাপমাত্রা ধীরে ধীরে বাড়ছে। গতকাল সন্দ্বীপে ছিল সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মার্চের শুরু থেকে গরমের অনুভূতি বাড়বে। এখন যেহুতু বসন্ত মৌসুম, মার্চের শেষার্ধে গরম আরও বাড়তে পারে।

তিনি জানান, মার্চের শুরুর দিকে সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ বজ্রবৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

ভাদ্র-আশ্বিনজুড়ে থাকবে গরমের দাপট

জলবায়ু পরিবর্তন নিয়ে রাজনীতিকদের অবাস্তব বক্তব্যে অপূরণীয় ক্ষতি

রেকর্ড তাপে ফুটছে সমুদ্র

দুই বছর আগেই বন্ধ হচ্ছে সুন্দরবনের জলবায়ু প্রকল্প

ঢাকার আকাশ কেমন থাকবে, জানালো আবহাওয়া অধিদপ্তর

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস