হোম > প্রকৃতি ও পরিবেশ

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

আমার দেশ অনলাইন

ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী বিভাগে অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া বিক্ষিপ্তভাবে কোথাও কোথাও শিলাবৃষ্টি হতে পারে।

সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল বরিশালে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ১৯ ডিগ্রি সেলসিয়াস।

আজ ঢাকায় বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কিমি। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোনায় ৪৮ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ১৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৫১ মিনিটে।

১৫ জেলায় বইতে পারে শক্তিশালী ঝড়

রাজধানীতে বাড়তে পারে গরম, আবহাওয়া থাকবে শুষ্ক

১৯ জেলায় শক্তিশালী ঝড়ের আভাস

কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস

দেশের সব বিভাগে বৃষ্টির আভাস

শক্তিশালী কালবৈশাখীর আভাস, ঝুঁকিতে ১৬ জেলা

ছুটির দিনে ‘অস্বাস্থ্যকর’ ঢাকার বাতাস

তাপমাত্রা নিয়ে যে খবর দিল আবহাওয়া অধিদপ্তর

রাতের মধ্যে ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস

রাজধানীতে আজও বজ্রবৃষ্টির আভাস