হোম > প্রকৃতি ও পরিবেশ

আবহাওয়ার পূর্বাভাস: বাড়তে পারে কুয়াশা

ডেস্ক রিপোর্ট

ঘন কুয়াশার কারণে গতকালের চেয়ে কমেছে তাপমাত্রা। এতে দিনেও বেড়েছে শীতের অনুভূতি। কোথাও কোথাও বেলা বাড়ার পর সূর্য উঁকি দিলেও শীত কমছে না। দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী তিনদিন বৃষ্টির সম্ভাবনা নেই। এ সময়ে সারা দেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। শেষরাত থেকে সকাল পর্যন্ত থাকতে পারে কুয়াশার দাপট। আগামী ২৪ ঘণ্টায় কোথাও কোথাও দুপুর পর্যন্ত কুয়াশা থাকতে পারে। এতে অভ্যন্তরীণ নদী পরিবহন, বিমান চলাচল ও সড়ক যোগাযোগ বিঘ্ন হতে পারে।

বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীর বাঘাবাড়িতে। একই সময়ে রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় আগামী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানিয়েছেন, ২৪ ও ২৫ জানুয়ারি সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে ২৬ জানুয়ারি সারা দেশে রাতের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। এই সময়ে কমতে পারে দিনের তাপমাত্রা।

উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। পাশাপাশি মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এ অবস্থায় আগামী ৫ দিনে রাত ও দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তাপমাত্রা কমলেও দেশজুড়ে ভ্যাপসা গরম

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লা-নিনোর প্রভাবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে

আষাঢ়ের তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ

১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে যে ৮ জেলায়

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা

এত কম বৃষ্টিপাত দেখা যায়নি এক দশকেও