হোম > প্রকৃতি ও পরিবেশ

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়েছে।

সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

এছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

ঢাকায় আজ ভোরের দিকে কিছুটা কুয়াশাছন্ন থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। একই সঙ্গে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া শুষ্ক থাকতে পারে, ফলে আগের তুলনায় আরও বাড়তে পারে ভ্যাপসা গরমের অনুভূতি।

পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত রাজধানীতে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে এবং েই সময়ে বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণ-পশ্চিম বা পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

টানা তাপপ্রবাহে গরম বাড়বে

যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

ফের তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

সারা দেশে কমবেশি বৃষ্টি থাকবে আজ, তাপমাত্রা বাড়বে কাল থেকে

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কালবৈশাখী ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে

১২ জেলায় শক্তিশালী ঝড়ের পূর্বাভাস

দুপুরের মধ্যে যেসব অঞ্চলে শক্তিশালী ঝড়ের আশঙ্কা

যে ১৫ জেলায় তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে