হোম > প্রকৃতি ও পরিবেশ

শীতে জবুথবু পঞ্চগড়, তাপমাত্রা ৮.৩

ডেস্ক রিপোর্ট

রাজধানীসহ সারাদেশে শীতের তীব্রতা ব্যাপক বেড়েছে। কুয়াশা ও হিমেল হাওয়ার কারণে জনজীবন বিপন্ন হয়ে পড়েছে। খেটে খাওয়া মানুষজন পড়েছেন চরম বিপাকে। শুক্রবার ভোর থেকে রাজধানীর আকাশ মেঘলা রয়েছে, মেলেনি সূর্যের দেখা। শিশিরে ভিজেছে ঢাকার রাজপথ। এছাড়া পঞ্চগড় ও তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমেছে সর্বনিম্নে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান কমার কারণে শীতের প্রকোপ বেশি অনুভূত হচ্ছে।

পঞ্চগড়ে শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল ৯টায় এ অঞ্চলে তাপমাত্রা রের্কড হয়েছে ৮ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

২ জানুয়ারি সকাল ৯টায় রেকর্ড হয়েছে ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। গত ১৮ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এরপর ১৮ ডিসেম্বর পর্যন্ত টানা ছয় দিন মৃদু শৈত্যপ্রবাহ বয়েছে এ জেলায়।

এছাড়া তেঁতুলিয়ায় শুক্রবার ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে গত ১৮ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস ও গত ১৩ ডিসেম্বর তাপমাত্রা রেকর্ড হয়েছিল ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড হয়েছিল।

এম

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তাপমাত্রা কমলেও দেশজুড়ে ভ্যাপসা গরম

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লা-নিনোর প্রভাবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে

আষাঢ়ের তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ

১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

মৃদু তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে যে ৮ জেলায়

দেশের ১২ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

এল নিনোর প্রভাবে বর্ষায় ছন্দপতন, কম বৃষ্টি বেশি তাপমাত্রা

এত কম বৃষ্টিপাত দেখা যায়নি এক দশকেও