হোম > প্রকৃতি ও পরিবেশ

পলিথিন বিরোধী অভিযানে আহত পরিচালকের বাসায় পরিবেশ উপদেষ্টা

স্টাফ রিপোর্টার

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, পলিথিন বিরোধী অভিযানে পরিচালকের ওপর হামলা নিন্দনীয়। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। তিনি জানান, ভিডিও দেখে ইতোমধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অবশিষ্ট দোষীদেরও আইনের আওতায় আনা হবে।

পরিবেশ অধিদপ্তরের আহত পরিচালক (মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট) মুহা. শওকাত আলীর স্বাস্থ্যের খোঁজ নিতে মঙ্গলবার তার বাসায় যান উপদেষ্টা রিজওয়ানা হাসান। এ সময় মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা আহত পরিচালক ও পরিবারের সদস্যদের তার চিকিৎসার বিষয়ে কথা বলেন এবং প্রয়োজনীয় সকল প্রকার সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, দেশের প্রয়োজনে কাজ করতে গিয়ে বাধা আসবেই। আমাদের নতুন উদ্যমে কাজ চালিয়ে যেতে হবে। অবৈধ পলিথিন উৎপাদন ও বিপণনের সাথে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

এর আগে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে “ইকোট্যুরিজম, জীববৈচিত্র্য ও প্রাকৃতিক সম্পদ সুরক্ষা” বিষয়ে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপদেষ্টা।

সভায় তিনি জানান, পরিবেশবান্ধব পর্যটন উন্নয়নে বন, নদী, হাওর ও সমুদ্র সৈকতের জন্য পৃথক ইকোট্যুরিজম গাইডলাইন তৈরি করা হবে। এ বিষয়ে দ্রুত ওয়ার্কিং গ্রুপ গঠন করা হবে, যা পরিবেশবান্ধব পর্যটন নিশ্চিত করতে পরবর্তী কর্মপন্থা নির্ধারণ করবে।

সভায় পরিবেশ মন্ত্রণালয়ের সচিব ড. ফারহিনা আহমেদ, বিমানপরিবহণ ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. কামরুজ্জামান ও ট্যুরিজম বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তাহের মুহাম্মদ জাবের।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম