হোম > প্রকৃতি ও পরিবেশ

৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

ফাইল ছবি

দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে এ তথ্য।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে হতে পারে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি।

অন্যদিকে দেশের অন্যান্য স্থানে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া থাকতে পারে শুষ্ক।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা বাড়তে পারে সামান্য। রাতের তাপমাত্রাও বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আগামীকাল সোমবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, আরো বাড়তে পারে বৃষ্টির আওতা।

এদিন ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমলেও কিছুটা বাড়তে পারে রাতের তাপমাত্রা।

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নেই

পহেলা বৈশাখে ৫ বিভাগে হতে পারে বজ্রসহ বৃষ্টি

দুই বিভাগে বজ্রবৃষ্টির আভাস

টানা তাপপ্রবাহে গরম বাড়বে

যেসব অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস

ফের তাপপ্রবাহের পূর্বাভাস, বৃষ্টি কমে বাড়বে ভ্যাপসা গরম

সারা দেশে কমবেশি বৃষ্টি থাকবে আজ, তাপমাত্রা বাড়বে কাল থেকে

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

কালবৈশাখী ঝড় হতে পারে দেশের যেসব অঞ্চলে

যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড় হতে পারে