হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশজুড়ে ভ্যাপসা গরম, জনজীবন বিপর্যস্ত

স্টাফ রিপোর্টার

কয়েকদিন বিরতির পর গতকাল সোমবার থেকে দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যাওয়া তাপপ্রবাহের তীব্রতা বেড়ে আজ আরো বিস্তৃত লাভ করতে পারে। অর্থাৎ সোমবার দেশের ৯ জেলায় তাপপ্রবাহ বয়ে গেলেও আজ তাপমাত্রা বেড়ে আরো কয়েকটি জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে। এ অবস্থা আগামী ২৬ এপ্রিল নাগাদ চলতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মঙ্গলবার সকালে আবহাওয়াবিদ ড. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়, গতকাল রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, ঢাকা, ফরিদপুর, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যায়। আজও তা অব্যাহত থাকবে। এছাড়া আরো কিছু জেলায় বিস্তার হতে পারে। এদিন তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে। একইভাবে আগামী দুইদিন তাপমাত্রা বেড়ে তাপপ্রবাহ অব্যাহত থাকার কথা জানিয়েছে সংস্থাটি।

চলতি মাসে একাধিক দফায় তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটির দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ২৫ ও ২৬ এপ্রিলের দিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও ঢাকা বিভাগের বড় অংশে তাপপ্রবাহ মাঝারি থেকে তীব্র পর্যায়ে পৌঁছাতে পারে।

এর আগে চলতি মাসের শুরু থেকে ৪ তারিখ নাগাদ চলে তাপপ্রবাহ। গত ২ এপ্রিল দেশের ১৭ জেলায় এবং পরদিন ২৭ জেলায় তাপপ্রবাহ বয়ে যায়। পরদিন শনিবারও ১৫ জেলায় তাপপ্রবাহ থাকে। ৩ এপ্রিল চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এছাড়াও দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের এ জেলায় চলতি মাসের শুরুর দিকে টানা তিন দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়। এর পর থেকে বৃষ্টির প্রভাবে তাপপ্রবাহ কমে যায়। এতে গত ৫ থেকে ১১ এপ্রিল পর্যন্ত দেশের কোথাও আর তাপপ্রবাহ দেখা যায়নি। এরপর আবার ১২ থেকে ১৫ এপ্রিল নাগাদ মৃদু থেকে মাঝারি মাত্রার তাপপ্রবাহ বয়ে যায়। এরপর ১৬ থেকে ১৯ এপ্রিল নাগাদ চারদিন বিরতির পর গতকাল সোমবার থেকে আবারও তাপপ্রবাহ শুরু হয়েছে। আবহাওয়া বিশেষজ্ঞরা এ দফায় চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন।

আবহাওয়াবিদ শাহীনুল ইসলাম আমার দেশকে বলেন, কয়েকদিন বিরতির পর আবারো তাপপ্রবাহ শুরু হয়েছে; তা আরো কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তিনি জানান, আগামী ২৬ এপ্রিল কিংবা এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক জানান, আগামী কয়েকদিন তাপপ্রবাহ বয়ে যাওয়ার পর ২৬ এপ্রিল কিংবা এরপর থেকে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে এবং মে মাসের প্রথম সপ্তাহ নাগাদ তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের ভাষায়, তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত থাকলে তাকে মৃদু তাপপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তা মাঝারি তাপপ্রবাহ। তাপমাত্রা ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়। তাপমাত্রা ৪২-এর বেশি হলে তা অতি তীব্র তাপপ্রবাহ বলে গণ্য হয়।

এ দিকে থেকে বর্তমানে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বইছে। তা তীব্র হতে পারে। আজ সকাল ৯টা নাগাদ আগের ২৪ ঘণ্টায় দেশের ৫১টি আবহাওয়ার পর্যবেক্ষণ কেন্দ্র এলাকার মধ্যে সিলেটে ৪৯, রংপুরে ৩ ও দিনাজপুরে ২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের আর কোথাও বৃষ্টিপাত হয়নি।

গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহী ৩৮ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস। এ সময় রাজধানী ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া সোমবার সারা দেশেই তাপমাত্রা কিছুটা বেড়েছে। এতে সারা দেশে ভ্যাপসা গরমও বেড়েছে।

আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, এবার তাপপ্রবাহ বয়ে গেলেও বিগত ২০২৩ ও ২০২৪ সালের ন্যায় এবার তাপপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। কেননা, এবার তাপপ্রবাহের সাথে সাথে মাঝেমধ্যে বৃষ্টি থাকবে। ২০২৪ সালে টানা ২৬ দিন এবং ২০২৩ সালে ২২ দিন দেশে তাপপ্রবাহ ছিল।

সিলেট ও ময়মনসিংহে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা

কেমন থাকবে রাজধানীর আবহাওয়া

তিন অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশে বেড়েছে বজ্রপাত, দেড় দশকে সাড়ে চার হাজার মৃত্যু

দেশের যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সাগরে লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

এ বছর গরম কত দিন স্থায়ী হতে পারে?