হোম > প্রকৃতি ও পরিবেশ

কেমন থাকবে রাজধানীর আবহাওয়া

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আজকের আবহাওয়া মূলত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে, বৃষ্টির কোনো ইঙ্গিত নেই। সকাল থেকে আকাশ কিছু সময়ের জন্য আংশিক মেঘলা দেখা যেতে পারে, তবে দিনের বেশিরভাগ সময় আবহাওয়া স্বাভাবিক ও শুষ্কই থাকবে।

সোমবার (২০ এপ্রিল) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে বলা হয়েছে, দুপুর পর্যন্ত আকাশে কিছুটা মেঘ থাকতে পারে, কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই।

এ সময়ে ঢাকায় দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় প্রায় ১০ থেকে ১৫ কিলোমিটার গতিতে বাতাস বইতে পারে। দিনের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হওয়ার সম্ভাবনাও নেই।

আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮.৪ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৮৩ শতাংশ। এর আগের দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ২২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৩২ মিনিটে।

তিন অঞ্চলে বজ্রসহ ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে ২ নম্বর সংকেত

দেশে বেড়েছে বজ্রপাত, দেড় দশকে সাড়ে চার হাজার মৃত্যু

দেশের যেসব অঞ্চলে ঝড়-বৃষ্টি হতে পারে

সাগরে লঘুচাপের প্রভাবে দেশের সাত বিভাগে বৃষ্টির আভাস

চার বিভাগে বজ্রবৃষ্টির আভাস

তিন বিভাগে আগামী ২৪ ঘণ্টায় হতে পারে বজ্রসহ বৃষ্টি

বৃষ্টি নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস

এ বছর গরম কত দিন স্থায়ী হতে পারে?

তাপপ্রবাহের পর সারা দেশে বৃষ্টির আভাস

আজ ঢাকার আবহাওয়া যেমন থাকবে