হোম > প্রকৃতি ও পরিবেশ

রাজধানীতে গরম বাড়ার আশঙ্কা, বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা

আতিকুর রহমান নগরী

রাজধানী ঢাকায় গরমের অনুভূতি আরো তীব্র হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আজ দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঢাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হওয়ার সম্ভাবনা রয়েছে।

তবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে।

এ ছাড়া রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, ফলে গরম ও আর্দ্রতার মাত্রা কিছুটা বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।

ঢাকায় দিনে কয়বার বৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

বিলুপ্তির ঝুঁকিতে খেঁকশিয়াল, দেশের বাস্তুতন্ত্রের জন্য সতর্কবার্তা

ধারণার চেয়েও বেশি সংকুচিত হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

ঢাকায় বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম

ঢাকায় মেঘ-বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম

গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

অস্বস্তির মধ্যে স্বস্তির খবর, দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরম

প্রকৃতির কাছে ফিরলে মানুষ সত্যিই কি মুক্ত হতে পারে