হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টি কমে বাড়তে পারে ভ্যাপসা গরম

স্টাফ রিপোর্টার

ছবি: সংগৃহীত

দেশে বৃষ্টির প্রবণতা কমে আসায় বাড়তে পারে তাপমাত্রা। এর সঙ্গে বাতাসে আর্দ্রতা বেশি থাকায় সারা দেশে ভ্যাপসা গরমের অনুভূতিও বাড়তে পারে। আজ শুক্রবার ও আগামীকাল শনিবার দেশের কিছু এলাকায় বৃষ্টি হলেও বেশির ভাগ অঞ্চলের আবহাওয়া শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তর মতে, আজ রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু জায়গায়ও দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।

তবে বৃষ্টির এই প্রবণতা বেশিদিন স্থায়ী নাও হতে পারে। আগামী দুই দিনে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি কমে যেতে পারে। ফলে তাপমাত্রা বাড়বে। বাতাসে আর্দ্রতার আধিক্যের কারণে গরমের অনুভূতিও তীব্র হতে পারে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, ঝাড়খন্ড ও তৎসংলগ্ন বিহারে থাকা সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে মধ্যপ্রদেশ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এটি ধীরে ধীরে দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিত হতে পারে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় রয়েছে। উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি।

আবহাওয়াবিদ ড. ওমর ফারুক আমার দেশকে বলেন, নিম্নচাপটি সরে গেলেও এর প্রভাবে মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় রয়েছে। আজ ও আগামীকাল রংপুর, ময়মনসিংহ ও সিলেট অঞ্চলে বৃষ্টির প্রবণতা কিছুটা বাড়তে পারে। তবে আগের মতো অতিভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

তিনি বলেন, দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির প্রবণতা কমে তাপমাত্রা বাড়তে পারে। এতে ভ্যাপসা গরমও বাড়বে।

নতুন লঘুচাপের বিষয়ে ড. ওমর ফারুক বলেন, আগামী রোববার বা সোমবার নাগাদ বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এর প্রভাবে কয়েক দিন পর উপকূলীয় এলাকায় বৃষ্টি বাড়তে পারে।

গতকাল বৃহস্পতিবার বরিশালে সর্বোচ্চ ৩০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে দেশের বেশির ভাগ এলাকায় বৃষ্টি ছিল সামান্য। এদিন কুড়িগ্রামের রাজারহাটে দেশের সর্বোচ্চ ৩৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সকাল ছয়টা পর্যন্ত রাজধানীতে কোনো বৃষ্টি রেকর্ড করা হয়নি।

এএম

বৃষ্টি কমতেই অস্বস্তিকর গরম, ফের লঘুচাপ

আজ বৃষ্টির সম্ভাবনা কম, সারা দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে

মৌসুমি বায়ুর সক্রিয়তা, কবে থেকে বৃষ্টি বাড়বে জানাল আবহাওয়া অফিস

মৌসুমি বায়ুর সক্রিয়তায় আবারো বৃষ্টি বাড়বে

ঢাকায় বৃষ্টির সম্ভাবনা নিয়ে যা জানাল আবহাওয়া অধিদপ্তর

বর্ষা বিদায় নেয়নি, ২১ আগস্ট থেকে ফের বাড়বে বৃষ্টি

চার বিভাগে ভারি বৃষ্টির সতর্কতা জারি

বঙ্গোপসাগরে নিম্নচাপ, সারা দেশে ভারি বর্ষণের পূর্বাভাস

ঢাকাসহ ১৩ জেলায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কসংকেত

নতুন লঘুচাপে সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আরো কয়েক দিন