হোম > প্রকৃতি ও পরিবেশ

যেসব জেলায় তাপমাত্রা ৫ ডিগ্রিতে নামতে পারে

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি

দেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে শৈত্যপ্রবাহ। আগামী কয়েক দিনে এটি আরো তীব্র রূপ নিতে পারে। এর প্রভাবে বৃহস্পতিবার দেশের বিভিন্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

গতকাল বুধবার কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ ইউরোপিয়ান ইউনিয়নের কৃত্রিম ভূ-উপগ্রহ থেকে প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে এ পূর্বাভাস দেন।

মোস্তফা কামাল পলাশ ফেসবুক পোস্টে জানান, বৃহস্পতিবার সকাল থেকে শৈত্যপ্রবাহের তীব্রতা আরো বাড়তে পারে। সকাল ৬টার সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ৫ থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তিনি উল্লেখ করেন, আগামী শনিবার ও রোববার তীব্র শৈত্যপ্রবাহের আশঙ্কা রয়েছে। এ সময় রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগের জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা ৪ থেকে ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসতে পারে।

তিনি জানান, বুধবার সকাল ৬টায় রাজশাহী জেলায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া চুয়াডাঙ্গা ও গোপালগঞ্জে ৭ ডিগ্রি, যশোরে ৭ দশমিক ৪ ডিগ্রি, পঞ্চগড়ে ৮ দশমিক ২ ডিগ্রি এবং ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১১ ডিগ্রি সেলসিয়াস।

এই আবহাওয়াবিদ জানান, বুধবার সকাল ৬টার মধ্যে দেশের আট বিভাগের মধ্যে অন্তত ৫টির ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে গেছে।

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের শঙ্কা

দুপুরের মধ্যেই ১৬ জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

বর্ষায় স্বাভাবিক বৃষ্টি হলেও তাপমাত্রা বেশি থাকবে

মধ্য আষাঢ়ে রাজধানীতে বৃষ্টি, কমছে তাপমাত্রা

দুপুরের মধ্যে ১৫ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আভাস

তাপমাত্রা কমলেও দেশজুড়ে ভ্যাপসা গরম

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, ৮ নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

লা-নিনোর প্রভাবে ভ্যাপসা গরম ও অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করতে পারে

আষাঢ়ের তাপপ্রবাহ, তীব্র গরমে অতিষ্ঠ সারা দেশের মানুষ

১১ জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস