হোম > প্রকৃতি ও পরিবেশ

চলতি মাসে আসছে একাধিক তীব্র তাপপ্রবাহ

আমার দেশ অনলাইন

চলতি মাসের শুরু থেকেই দেশের বিভিন্ন স্থানে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল দেশের অন্তত ২৭ জেলায় মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে গেছে। আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসে দুই থেকে চারটি মৃদু বা মাঝারি তাপপ্রবাহ এবং এক থেকে দুটি তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে দেশের প্রধান নদ-নদীসমূহে স্বাভাবিক প্রবাহ বিরাজমান থাকতে পারে।

যেসব এলাকার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাবে, সেখানে তাপমাত্রা ৩৬ থেকে ৩৭ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। এ ছাড়া, কোনো এলাকার তাপমাত্রা যখন ৩৮ থেকে ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হয়, তখন সেটাকে মাঝারি এবং ৪০ থেকে ৪১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস হলে তীব্র তাপপ্রবাহ বিবেচনা করা হয়।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায় ৩৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এরপর আছে রাজশাহী। দেশের উত্তরের এই নগরীর তাপমাত্রা ছিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। গত বৃহস্পতিবার চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল রাজধানীতেও বয়ে গেছে তাপপ্রবাহ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। আগের দিন রাজধানীর তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক গণমাধ্যমে বলেন, আজও দেশের বিভিন্ন স্থানে তাপপ্রবাহ বয়ে যেতে পারে। তবে রোববার থেকে দেশের কিছু এলাকায় ঝড়বৃষ্টি হতে পারে। তাতে সাময়িকভাবে তাপপ্রবাহ কমে যেতে পারে।

এদিকে শনিবার (৪ এপ্রিল) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার পূর্বাভাসে দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে এবং মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

ঢাকাসহ ৯ জেলায় তাপপ্রবাহ, সিলেটে ঝড়ের শঙ্কা

ভ্যাপসা গরমে অতিষ্ঠ রাজধানীবাসী, উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে তাপপ্রবাহ

উত্তর-পশ্চিমাঞ্চলে বইছে তাপপ্রবাহ, ভ্যাপসা গরমে অতিষ্ঠ মানুষ

বৃষ্টি কমে সারা দেশে তাপদাহের পূর্বাভাস, ভ্যাপসা গরম বাড়বে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে তাপমাত্রা

দেশের ৭ অঞ্চলে শক্তিশালী ঝড়-বৃষ্টির আভাস

সারাদেশে বৃষ্টির পূর্বাভাস

১৫ জেলায় বইতে পারে শক্তিশালী ঝড়

রাজধানীতে বাড়তে পারে গরম, আবহাওয়া থাকবে শুষ্ক