হোম > প্রকৃতি ও পরিবেশ

তেঁতুলিয়ায় এক সপ্তাহের বেশি সময় সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড

আতিকুর রহমান নগরী

ফাইল ছবি

পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় টানা এক সপ্তাহেরও বেশি সময় ধরে মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। একই সঙ্গে দেশের সর্বনিম্ন তাপমাত্রাও ধারাবাহিকভাবে এই এলাকাতেই রেকর্ড হচ্ছে। ঝলমলে রোদ থাকলেও দিনের শুরুতে তাপমাত্রা ৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৭২ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১০ কিলোমিটার।

এর আগের দিন বুধবার (১৭ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা ছিল ৯ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭১ শতাংশ এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা ওঠে ২৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৯টায় তাপমাত্রা নেমে আসে ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে। ওইদিন বাতাসের আর্দ্রতা ছিল ৭৪ শতাংশ এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

সোমবার (১৫ ডিসেম্বর) সকাল ৯টায় তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস। সেদিন বাতাসের আর্দ্রতা ছিল তুলনামূলক বেশি, ৮৯ শতাংশ, এবং বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৯ থেকে ১০ কিলোমিটার। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিনগুলোতেও শীতের প্রভাব স্পষ্টভাবে অনুভূত হয়েছে।

চলতি শীত মৌসুমে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় বৃহস্পতিবার (১১ ডিসেম্বর), যেদিন তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, ১১ ডিসেম্বর থেকে এলাকায় টানা মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এই পরিস্থিতি আরও কয়েকদিন অব্যাহত থাকতে পারে বলেও তিনি জানান।

এসআর

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

লাফিয়ে বাড়ছে নদ-নদীর পানি, অবনতির পথে বন্যা পরিস্থিতি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা, মত বিশেষজ্ঞদের

ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

ঝড়ের শঙ্কা কাটেনি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

দুর্যোগের আগাম বার্তার ভরসাস্থল আবহাওয়া দপ্তরই মহাদুর্যোগে

সমুদ্রে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

সাগরে নিম্নচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

তাপপ্রবাহের মধ্যে লঘুচাপে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস