হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকায় বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

আমার দেশ অনলাইন

ঢাকা ও আশপাশের এলাকায় আগামী ছয় ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (১৬ আগস্ট) সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, এ সময় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ৫০ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৮২ শতাংশ। আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৫ দশমিক ২০ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে শনিবার (১৫ আগস্ট) ঢাকায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪০ ডিগ্রি সেলসিয়াস।

এসআর

মৌসুমি বায়ুর সক্রিয়তায় কাল থেকে তিন দিন দেশজুড়ে বৃষ্টি বাড়বে

ঢাকাসহ ৭ অঞ্চলে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির পূর্বাভাস

কবে থেকে বৃষ্টি বাড়তে পারে জানাল আবহাওয়া অফিস

সাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

নিম্নচাপে কাল থেকে সারাদেশে বৃষ্টিপাতের তীব্রতা বাড়তে পারে

সাগরে লঘুচাপ, সমুদ্র ও নদী বন্দরে সতর্কতা

সারা দেশে বজ্রবৃষ্টির পূর্বাভাস, কমতে পারে রাতের তাপমাত্রা

সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস

বুধবার সূর্যগ্রহণ, কোন কোন জায়গা থেকে দেখা যাবে