হোম > প্রকৃতি ও পরিবেশ

কুয়াশার চাদরে মোড়ানো রাজধানী, বিপর্যস্ত জনজীবন

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ফাইল ছবি

সারা দেশের মতো শীতের তীব্রতা বেড়েছে রাজধানীতেও । এর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে কুয়াশার ঘনত্ব ও হিমেল হাওয়া। ভোর থেকেই কুয়াশার চাদরে ঢাকা পড়েছে ঢাকা শহর। শীত ও কুয়াশার দাপটে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।

শুক্রবার ভোর থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় ঘন কুয়াশা দেখা যায়।

এদিকে কুয়াশার কারণে অন্ধকারাচ্ছন্ন ছিল রাজধানীর বেশ কয়েকটি এলাকা। এ সময় অনেক স্থানে যানবাহনগুলোকে হেডলাইট জ্বালিয়ে চলাচল করতে দেখা গেছে।

ছুটির দিন থাকায় অন্য দিনের তুলনায় সড়কে মানুষের চলাচল কিছুটা কম ছিল। তবে যারা প্রয়োজনের তাগিদে বাইরে বের হয়েছে, তারা ভোগান্তিতে পড়েছে। কনকনে ঠান্ডা ও হিমেল বাতাসে একাধিক গরম পোশাক পরেও শীতের তীব্রতা সামাল দেওয়া কঠিন হয়ে পড়েছিল।

এদিকে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে।

বসেআই/এসআই

বায়ুদূষণে বিশ্বের শীর্ষে ঢাকা, বাতাসের মান ‘বিপজ্জনক’

জলবায়ু উদ্যোগের ফল জনগণের সামনে তুলে ধরতে চায় সরকার

বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের শঙ্কা

আজ বায়ুদূষণে বিশ্বে তৃতীয় ঢাকা

দেশের স্বাস্থ্য খাতের অভিযোজনে প্রয়োজন ১৪০ কোটি ডলার

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন