হোম > প্রকৃতি ও পরিবেশ

রাজধানীর আকাশে আজ আংশিক মেঘলাভাব, শুষ্ক থাকবে আবহাওয়া

আমার দেশ অনলাইন

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রাজধানী ও আশপাশ এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। কোথাও কোথাও হালকা কুয়াশা পড়ার সম্ভাবনাও রয়েছে।

রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে জানানো হয়েছে, এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আদ্রতার পরিমাণ ছিল ৯৮ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় রাজধানীতে কোনো বৃষ্টিপাত হয়নি। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৫ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪০ মিনিটে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের সারা দেশের পূর্বাভাসে বলা হয়েছে, আজ সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় রাত ও দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বিদায়ী আষাঢ়ের শেষ কান্না, থাকবে আরো দুইদিন

দুপুরের মধ্যে ১৪ জেলায় বজ্রবৃষ্টিসহ ঝড়ের আভাস

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন, রাজধানীর বিভিন্ন স্থানে জলাবদ্ধতা

সূরা বাকারার ২৯ নম্বর আয়াত আমল করতে বললেন প্রধানমন্ত্রী

লাফিয়ে বাড়ছে নদ-নদীর পানি, অবনতির পথে বন্যা পরিস্থিতি

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় প্রয়োজন সমন্বিত প্রচেষ্টা, মত বিশেষজ্ঞদের

ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস

উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা, সতর্কতা জারি

ঝড়ের শঙ্কা কাটেনি, সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত বহাল

দুর্যোগের আগাম বার্তার ভরসাস্থল আবহাওয়া দপ্তরই মহাদুর্যোগে