হোম > প্রকৃতি ও পরিবেশ

দুপুরের মধ্যে ঝড়বৃষ্টি হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে

আতিকুর রহমান নগরী

আজ দুপুরের মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে ঝড়বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। আকাশ থাকবে আংশিক মেঘলা। এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনভর তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

রোববার সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস, আর বাতাসে আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

সন্ধ্যা পর্যন্ত ঝড়বৃষ্টির সম্ভাবনা

আবহাওয়া অধিদপ্তরের বর্ধিত পূর্বাভাস অনুযায়ী, রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ জায়গা এবং রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশালের অনেক জায়গায় আবারো দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণের আশঙ্কাও রয়েছে। এই সময়ে দিনের তাপমাত্রা আরো ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমলেও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত

এসব আবহাওয়াগত পরিস্থিতি বিবেচনায় দেশের সংশ্লিষ্ট নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

বৃষ্টির প্রবণতা থাকবে কয়েকদিন

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়বৃষ্টির প্রবণতা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে। তাই সংশ্লিষ্ট এলাকার মানুষদের নিয়মিত আবহাওয়ার আপডেট মনোযোগসহকারে অনুসরণ করতে এবং সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেওয়া হয়েছে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম