হোম > প্রকৃতি ও পরিবেশ

দুপুরের আগেই ৯ অঞ্চলে ঝড়-বৃষ্টির আশঙ্কা, সতর্কতা জারি

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন এলাকায় আজ দুপুরের মধ্যেই দমকা হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার ভোর ৫টা থেকে দুপুর ১টা পর্যন্ত প্রযোজ্য পূর্বাভাসে অন্তত ৯টি অঞ্চলের জন্য এ সতর্কতা জারি করা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পশ্চিম কিংবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে অস্থায়ী ঝড়ো হাওয়া বইতে পারে। এতে নদীপথে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তাই সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে।

সতর্কতার আওতায় থাকা এলাকাগুলো হলো: ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট। এসব অঞ্চলের ওপর দিয়ে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ কারণে নদীবন্দরগুলোকে ১ নম্বর পুনঃ ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আগের রাতের সার্বিক পূর্বাভাসে জানানো হয়, আজ সন্ধ্যা ৬টার মধ্যে রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বেশিরভাগ এলাকায় এবং রংপুর ও চট্টগ্রামের কিছু স্থানে অস্থায়ী ঝড়ো হাওয়া, বজ্রপাত ও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী এমনকি অতি ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

তবে তাপমাত্রার ক্ষেত্রে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন হবে না দিন ও রাতের তাপমাত্রা প্রায় একই থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

এআরবি

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস

সাত অঞ্চলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত

ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টি নামতে পারে ১২ অঞ্চলে

বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে লঘুচাপ ঘনীভূত, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

লঘুচাপের মধ্যেও দেশজুড়ে ভ্যাপসা গরমের দাপট

ঢাকায় আজও বজ্রবৃষ্টির পূর্বাভাস, অপরিবর্তিত থাকতে পারে তাপমাত্রা

ভ্যাপসা গরমে জনজীবন হাঁসফাঁস, বৃষ্টি বাড়বে কবে থেকে

উপকূলে ঝোড়ো হাওয়ার শঙ্কা, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সংকেত