হোম > প্রকৃতি ও পরিবেশ

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

আমার দেশ অনলাইন

ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আগামী ছয় ঘণ্টায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

শুক্রবার সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। কখনো অস্থায়ীভাবে মেঘলা আকাশ দেখা যেতে পারে। একই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এ সময় দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস বইতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯১ শতাংশ।

আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৭ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৪৪ মিনিটে।

এএম

ধারণার চেয়েও বেশি সংকুচিত হচ্ছে সৌরজগতের ক্ষুদ্রতম গ্রহ বুধ

ঢাকায় বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম

ঢাকায় মেঘ-বৃষ্টির আভাস, কমছে না ভ্যাপসা গরম

গরম নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস

রাজধানীতে বজ্রসহ বৃষ্টির আভাস

অস্বস্তির মধ্যে স্বস্তির খবর, দুই দিনের বৃষ্টিতে কমতে পারে ভ্যাপসা গরম

প্রকৃতির কাছে ফিরলে মানুষ সত্যিই কি মুক্ত হতে পারে

দমকা হাওয়াসহ বৃষ্টি হতে পারে কোন কোন অঞ্চলে, জানাল আবহাওয়া অফিস

আগামী ৩ দিন ভারী বৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

বৃষ্টি বেড়ে দিনের ভ্যাপসা গরম কমেছে, আরো কয়েক দিন বৃষ্টির পূর্বাভাস