হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকা আজ বিশ্বের দ্বিতীয় দূষিত শহর, শীর্ষে দিল্লি

স্পোর্টস রিপোর্টার

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ দ্বিতীয় স্থানে রয়েছে রাজধানী ঢাকা। শুক্রবার সকালে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই-বায়ুর মান সূচক) স্কোর ছিল ২৫৮। যা ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। বায়ু দূষণের এ তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৬০১। ২৪৮ স্কোর নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ভারতের আরেক শহর মুম্বাই। চতুর্থ স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৪৫। পঞ্চম স্থানে রয়েছে ভারতের কলকাতা, স্কোর ২৩২।

প্রতিদিনের বাতাসের মান নিয়ে তৈরি করা একিউআই স্কোর একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটুকু নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় এবং তাদের কোনো ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে কি না, তা জানায়।

বিশেষজ্ঞরা বলছেন, বাতাসে প্রতি ঘনমিটারে দুই দশমিক পাঁচ মাইক্রোমিটার ব্যাসের বস্তুকণার পরিমাণ (পিপিএম) যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে, তাহলে ওই বাতাসকে বায়ু মানের সূচকে (একিউআই) ‘ভালো’ বলা যায়। এই মাত্রা ৫১-১০০ হলে বাতাসকে ‘মধ্যম’ মানের ও ১০১-১৫০ হলে ‘বিপদসীমায়’ আছে বলে ধরে নেওয়া হয়। আর পিপিএম ১৫১-২০০ হলে বাতাসকে ‘অস্বাস্থ্যকর’, ২০১-৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ ও ৩০১-৫০০ হলে ‘বিপজ্জনক’ বলা হয়।

বায়ুদূষণের পরিস্থিতি নিয়মিত তুলে ধরে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। তাদের তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস। বেশি মাত্রার দূষণ শ্বাসতন্ত্রের রোগ, হৃদ্‌রোগ এবং দীর্ঘ মেয়াদে ক্যানসারের মতো মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তীব্র ভ্যাপসা গরম আর কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

জলবায়ু সংকট: কম কার্বন নিঃসরণকারী দেশই কেন বেশি ক্ষতিগ্রস্ত

ঢাকার আকাশ আজ যেমন থাকবে

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

বৃষ্টি কমে বাড়তে পারে ভ্যাপসা গরম

বৃষ্টি কমতেই অস্বস্তিকর গরম, ফের লঘুচাপ

আজ বৃষ্টির সম্ভাবনা কম, সারা দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে