হোম > প্রকৃতি ও পরিবেশ

দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির সম্ভাবনা, তাপমাত্রা থাকবে প্রায় অপরিবর্তিত

আমার দেশ অনলাইন

রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া ও বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে সারাদেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

আজ (শনিবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

আরও বলা হয়, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থা সম্পর্কে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

গতকাল (শুক্রবার) দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ঢাকায় ৩৫.১ ডিগ্রি সেলসিয়াস। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সন্দ্বীপে ২৩.৮ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ বাতাসের গতিবেগ দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘন্টায় ১০ থেকে ১৫ কি. মি.। ভোর ৬টায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৯৭ শতাংশ।

আজ ভোর ৬টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে নেত্রকোণায় ১৭৮ মিলিমিটার।

ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪৭ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ১১ মিনিটে।

এসআর

ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিলোমিটার বেগে ঝড়-বৃষ্টির আভাস

ভ্যাপসা গরমের পর রাজধানীতে ভারী বৃষ্টি, জনমনে স্বস্তি

মৌসুমিবায়ুর প্রভাবে বৃষ্টি বাড়বে

তীব্র গরমের পর রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বৃষ্টি ঝরলেও ভ্যাপসা গরমের দাপট থাকবে

বর্ষায় বৃষ্টি হলেও তাপমাত্রার চেয়ে বেশি গরম অনুভূত হবে

তাপমাত্রা বেড়ে তীব্র ভ্যাপসা গরম অনুভূত হতে পারে

ফের তাপপ্রবাহ, সারাদেশে ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন

আগামী ৩-৪ দিনে সারা দেশে বাড়তে পারে ভারি বৃষ্টি

দেশে মৌসুমি বায়ুর প্রবেশ, বর্ষাকালের আনুষ্ঠানিক সূচনা