হোম > প্রকৃতি ও পরিবেশ

ঢাকার আকাশ কেমন থাকবে, জানাল আবহাওয়া অফিস

গাজী শাহনেওয়াজ ও সাইদুর রহমান রুমী

ঢাকা ও আশপাশের এলাকা আজ সাময়িকভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। ফলে গত কয়েক দিনের মতো আজও দিনের দীর্ঘ সময় রোদের দেখা মিলবে।

বুধবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত সকাল ৭টা থেকে পরবর্তী ছয় ঘণ্টার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকার আকাশ আংশিক মেঘলা এবং আবহাওয়া শুষ্ক থাকতে পারে। এ সময় বৃষ্টি বা বজ্রপাতের সম্ভাবনা নেই। উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫–১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হবে।

পূর্বাভাস অনুযায়ী, আজ সকাল ৭টায় ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৬৮ শতাংশ।

এর আগে মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৬ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৩২ মিনিটে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৪৪ মিনিটে।

চট্টগ্রামে তাপমাত্রা সর্বনিম্ন ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। রাজশাহীতে সর্বনিম্ন ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ ডিগ্রি সেলসিয়াস। খুলনায় সর্বনিম্ন ১১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সিলেটে সর্বনিম্ন ১৬.৪ গ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বরিশালে সর্বনিম্ন ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৬ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। রংপুরে সর্বনিম্ন ১১ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস। ময়মনসিংহে সর্বনিম্ন ১৩ দশিমক ৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ ২৭ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

এসআই

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম