হোম > প্রকৃতি ও পরিবেশ

বৃষ্টির বিদায়, কাল থেকে হালকা গরম পড়তে পারে

স্টাফ রিপোর্টার

মৌসুমী বায়ু বাংলাদেশের উপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল অবস্থায় রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাংলাদেশ থেকে বিদায় নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার রাতে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, আগামী দুই দিনের মধ্যে মৌসুমি বায়ু বিদায় নিতে পারে। তারপর কিছুটা গরম পড়তে পারে; তবে সেটা খুব বেশি নয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য বিশ্লেষণেও দেখা যায়, রোববার সন্ধ্যা ছয়টায় আগের ২৪ ঘণ্টায় সংস্থাটির ৫১ টি পর্যবেক্ষণ সেন্টার এলাকার মধ্যে মাত্র তিনটিতে বৃষ্টি রেকর্ড করা হয়েছে। এরমধ্যে ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টি রেকর্ড করা হয় চট্টগ্রামে মাত্র ২ মিলিমিটার। এছাড়া ভোলায় এক মিলিমিটার এবং পটুয়াখালীর খেপুপাড়ায় মাত্র এক মিলিমিটার বৃষ্টি হয়েছে। এছাড়া দেশের ৬১ জেলায় কোনো বৃষ্টি হয়নি। আগামী ২০ অক্টোবর নাগাদ বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। তবে বিচ্ছিন্নভাবে হঠাৎ করে দেশের দুয়েক জায়গায় সামান্য ছিটা-ফুটা বৃষ্টি হতে পারে।

আর বৃষ্টি না থাকার কারণে ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়তে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

এদিকে চলতি মাসের ২০ তারিখের পর আবার একটি লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ও হতে পারে বলে এ মাসের আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে জানায় দপ্তরটি।

তবে আবহাওয়াবিদ একেএম নাজমুল হক বলেন, লঘুচাপ নিম্নচাপে পরিণত হয়ে ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কম। আন্তর্জাতিক মডেল অনুসারে এ ধরনের দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়া হয়ে থাকে। ফলে লঘুচাপ নিম্নচাপে পরিণত হতেও পারে নাও হতে পারে।

বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কোথায় কখন আঘাত হানতে পারে

জলবায়ু প্রতিশ্রুতির সুফল পৌঁছাতে হবে ঝুঁকিতে থাকা মানুষের কাছে

সাগরে লঘুচাপ, বৃষ্টি নিয়ে আবহাওয়া অধিদপ্তরের নতুন বার্তা

তাপমাত্রা কমার খবর জানাল আবহাওয়া অফিস

জলবায়ু সম্মেলনের শুরুতেই মতভেদ, আলোচ্যসূচিতে নেই অর্থায়ন

পরিবেশদূষণ রোধে সবুজ প্রযুক্তি ব্যবহারের আহ্বান

নভেম্বরে তিনটি লঘুচাপ, দুটি ঘূর্ণিঝড়ের শঙ্কা

প্রকৃতি রক্ষায় এখনই পদক্ষেপ জরুরি, যুদ্ধ শেষ হওয়ার অপেক্ষার সুযোগ নেই

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মুরাসু’, আঘাত হানতে পারে যেসব এলাকায়

ছয় বিভাগে বৃষ্টির আভাস, কমতে পারে গরম