হোম > প্রকৃতি ও পরিবেশ

দূষণে শীর্ষে দিল্লি, ঢাকার কী অবস্থা

আতিকুর রহমান নগরী

ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লি বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় শীর্ষে রয়েছে। পিছিয়ে নেই ঢাকাও। আইকিউএয়ারের বাতাসের মানসূচকে (এয়ার কোয়ালিটি ইনডেক্স-একিউআই) ১৭০ স্কোর নিয়ে তালিকায় ষষ্ঠ অবস্থানে রয়েছে ঢাকা। অর্থাৎ, রাজধানীর বাতাস আজও অস্বাস্থ্যকর।

রোববার সকাল সাড়ে ৯টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান নির্ধারণ সংস্থা ‘আইকিউএয়ার’ থেকে এ তথ্য নেওয়া হয়েছে।

আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, দূষিত শহরের তালিকায় প্রথম স্থানে রয়েছে ভারতের দিল্লি, স্কোর ৪৯৩। দ্বিতীয় অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর, স্কোর ২৬১। তৃতীয় স্থানে রয়েছে মিসরের কায়রো, স্কোর ২৩৫। ১৯৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে ভারতের কোলকাতা। এ ছাড়া ১৭০ স্কোর নিয়ে পঞ্চম অবস্থানে রয়েছে চীনের উহান শহর।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা ‘সহনীয়’ ধরা হয় বায়ুর মান। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর (অসুস্থ বা শিশু-বৃদ্ধ) জন্য অস্বাস্থ্যকর ধরা হয়। আর স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত থাকলে সে বাতাস ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয় এবং ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

লঘুচাপের প্রভাবে সাগর উত্তাল, চার সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

তীব্র ভ্যাপসা গরম আর কতদিন, জানাল আবহাওয়া অধিদপ্তর

জলবায়ু সংকট: কম কার্বন নিঃসরণকারী দেশই কেন বেশি ক্ষতিগ্রস্ত

ঢাকার আকাশ আজ যেমন থাকবে

বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন পূর্বাভাস

বৃষ্টি কমে বাড়তে পারে ভ্যাপসা গরম

বৃষ্টি কমতেই অস্বস্তিকর গরম, ফের লঘুচাপ

আজ বৃষ্টির সম্ভাবনা কম, সারা দেশে ভ্যাপসা গরম বাড়তে পারে