হোম > প্রকৃতি ও পরিবেশ > আমেরিকা

ইরানি বন্দরে ট্রাম্পের অবরোধ বাড়ানোর খবরে তেলের দামে টানা ঊর্ধ্বগতি

আমার দেশ অনলাইন

ইরানের বন্দরগুলোতে ট্রাম্পের অবরোধ দীর্ঘায়িত করার প্রস্তুতির খবরে আন্তর্জাতিক বাজারে তেলের দামের ঊর্ধ্বগতি অব্যাহত রয়েছে । মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সহযোগীদের এই অবরোধ বাড়ানোর পরিকল্পনা নিতে নির্দেশ দিয়েছেন বলে জানা গেছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল মঙ্গলবার রাতে জানায়, ইরানের অর্থনীতি ও তেল রপ্তানিতে চাপ বাড়াতে দেশটির বন্দরগুলোতে জাহাজ চলাচল সীমিত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিকে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড তেলের জুন সরবরাহ চুক্তির দাম ৫২ সেন্ট বা ০.৪৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১১ দশমিক ৭৮ ডলারে পৌঁছেছে (০১:৫৪ জিএমটি পর্যন্ত)। এটি টানা অষ্টম দিনের মতো মূল্যবৃদ্ধি। জুন চুক্তির মেয়াদ শেষ হওয়ার প্রাক্কালে বেশি লেনদেন হওয়া জুলাই চুক্তির দাম দাঁড়িয়েছে ১০৪ দশমিক ৮৪ ডলার, যা ০.৪ শতাংশ বেশি।

অন্যদিকে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের জুন চুক্তির দাম ৫৭ সেন্ট বা ০.৫৭ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১০০ দশমিক ৫০ ডলারে উঠেছে। এর আগে আগের সেশনে দাম ৩.৭ শতাংশ বেড়েছিল এবং গত আট কার্যদিবসের মধ্যে সাত দিনই মূল্য বৃদ্ধি পেয়েছে।

বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা এবং সরবরাহ নিয়ে অনিশ্চয়তার কারণে বৈশ্বিক জ্বালানি বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত থাকতে পারে।

এসআর

মার্কিন ভোটারদের সিদ্ধান্তে বড় প্রভাব ফেলেছে যেসব কারণ

ফ্লোরিডায় কৃষ্ণাঙ্গ নেতা বায়রন ডোনাল্ডসের ঐতিহাসিক জয়

ওহাইওর প্রথম নারী গভর্নর নির্বাচিত হলেন ডেমোক্র্যাট অ্যামি অ্যাকটন

৩০ বছর পর টেক্সাসে সিনেট আসনে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক জয়

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: দক্ষিণ ক্যারোলিনায় সিনেট নির্বাচনে জয়ী অ্যানি অ্যান্ড্রুজ

মার্কিন ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ স্পিকার হওয়ার পথে হাকিম জেফরিস

মার্কিন মধ্যবর্তী নির্বাচন ২০২৬: মিশিগানে এগিয়ে আবদুল আল-সাইয়েদ

জর্জিয়ার প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর হয়ে ইতিহাস গড়লেন কেইশা ল্যান্স বটমস

মার্কিন সিনেটে নির্বাচিত হয়ে ইতিহাস গড়লেন প্রথম সমকামী পুরুষ

ডেমোক্র্যাটরা ক্ষমতায় এলে চূড়ান্ত ক্ষমতা প্রয়োগের হুঁশিয়ারি ট্রাম্পের