হোম > মতামত

মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি জাতীয় যুবশক্তির শ্রদ্ধা

বিশেষ প্রতিনিধি

জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুব উইং ‘জাতীয় যুবশক্তি’।

শনিবার সকালে সংগঠনটির আহ্বায়ক তারিকুল ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতারা ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর এক মিনিট নীরবতা পালন করেন।

পরে তারিকুল ইসলাম বলেন, যুবশক্তি কখনো অন্য দলের যুব সংগঠনের মতো ক্ষমতায় টিকে থাকার হাতিয়ার হবে না। দেশের মূল চালিকাশক্তি এই যুব সমাজের সমস্যা চিহ্নিত করে তাদের সক্ষমতা ও সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্য নির্ধারণ করেছি আমরা।

তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি বিএনপি ক্রমাগতভাবে ড. ইউনূসকে নির্বাচনের জন্য চাপ প্রয়োগ করছে। কিন্তু তারা বিচার ও সংস্কারের কোনো রোডম্যাপ চাচ্ছে না।

অনতিবিলম্বে জুলাই ঘোষণাপত্র দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারিকুল ইসলাম বলেন, এই গুরুত্বপূর্ণ ইস্যুকে বাধাগ্রস্ত করতে অনেক অপশক্তি রাজপথে সক্রিয় রয়েছে। এই দাবি আদায়ই হবে যুবশক্তির অন্যতম লক্ষ্য ও উদ্দেশ্য।

এরপর দুপুরে রাজধানীর রায়েরবাজার কবরস্থানে জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও দোয়া মাহফিলে অংশ নেন জাতীয় যুবশক্তির নেতারা।

১৯৭৩-২০২৬ : তেল অস্ত্র এখনো কার্যকর

সরকার ও বিরোধী দলে যুদ্ধ কেন

পাঠ্যবইয়ে যেভাবে ফিরলেন শহীদ জিয়াউর রহমান

সিভিল সোসাইটি ও আমলাতন্ত্রের দ্বন্দ্ব

ভেনেজুয়েলাকে ৫১তম অঙ্গরাজ্য করার ইঙ্গিতের অর্থ কী

সংস্কার ইস্যুতে তালগোল ও রাবণ হওয়ার ঝুঁকি

প্লাস্টিকদূষণের কবলে বাংলাদেশ

ইরান যুদ্ধ তুরস্কের জন্য কতটা গুরুত্বপূর্ণ

গণভোট ও নৈতিক সংকট

ব্যাংক খাতে কেন নারী কর্মী কমছে