হোম > পাঠকমেলা

ভালোবাসার মেলা

পাঠক মেলা ডেস্ক

আমার দেশ-এর নবযাত্রার উদ্বোধনী সংখ্যাটি বেরিয়েছে ২২ ডিসেম্বর। সেদিন কয়েক হাজার কপি কিনে নিয়েছেন ড. আতিক মুজাহিদ। ভোর থেকে বিলি-বণ্টন হয়েছে সন্ধ্যা পর্যন্ত। পত্রিকা গেছে কত না জায়গায়-ঢাকা, চট্টগ্রাম, রংপুর, কুড়িগ্রাম, বরিশাল, চাঁদপুর, কুষ্টিয়া, সিলেট, শরীয়তপুরসহ নানা স্থানে।

অত্যন্ত নামি শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছেছে ভালোবাসার মেলা, যেমন- ঢাকা, চট্টগ্রাম, বেগম রোকেয়া, ইসলামী, শেরেবাংলা ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়। গেছে বেসরকারি বিশ্ববিদ্যালয়েও, যেগুলোর মধ্যে রয়েছে আইইউবি, সোনারগাঁ ইউনিভার্সিটি, বিএম কলেজ প্রভৃতি শিক্ষাপ্রতিষ্ঠান।

একশর বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস-আদালতে পৌঁছে গেছে আমার দেশ-এর উদ্বোধনী সংখ্যা। এই কর্মসূচিতে সক্রিয় অংশ নিয়েছেন প্রতিটি প্রতিষ্ঠানের পাঠকমেলার সদস্যরা। রংপুর বিভাগ ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় পত্রিকা পৌঁছানোর কাজটি দেখভাল করেছেন পাঠকমেলার আবু সালিম। সরকারি বিশ্ববিদ্যালয়গুলোয় করেছেন সাজ্জাদ ইউনূস। আর মাদরাসায় সমন্বয় করেছেন রাহাতুল ইসলাম।

বাংলাদেশপন্থা

জ্যোৎস্না ও নিঃসঙ্গতার কাব্য

ভোরের স্নিগ্ধতা ও দুপুরের রৌদ্রতাপ

সৃষ্টি সুখের উল্লাসে চট্টগ্রাম পাঠকমেলা

নরসিংদীতে ‘আমার দেশ’ আন্তঃকলেজ বিতর্ক প্রতিযোগিতা

সীতাকুণ্ড পাঠকমেলার নতুন উদ্যোগ

রোদের শহরে এক বৈশাখের সকাল

সময়ের ধুলায় ঢাকা জাগ্রত বিদ্রোহ

উৎকর্ষের স্বপ্ন নিয়ে

অদম্য কুড়িগ্রাম গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্র