হোম > পাঠকমেলা

কবি নজরুল সরকারি কলেজে আলোচনা

কামরুজ্জামান

পুরান ঢাকার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান কবি নজরুল সরকারি কলেজে সম্প্রতি অনুষ্ঠিত হলো ‘আমার দেশ পাঠকমেলা’র কলেজ কমিটি গঠন-সংক্রান্ত এক আলোচনা সভা। কলেজের বিভিন্ন বিভাগের দেশপ্রেমিক ও চিন্তাশীল শিক্ষার্থীদের অংশগ্রহণে এ সভাটি অনুষ্ঠিত হয় প্রাণবন্ত পরিবেশে।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন ‘আমার দেশ পাঠকমেলা’র কেন্দ্রীয় পর্ষদের স্বাস্থ্য ও সমাজসেবা সম্পাদক এম কামরুজ্জামান। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পাঠকমেলার ইতিহাস, লক্ষ্য-উদ্দেশ্য এবং একজন পাঠক হিসেবে কেন সমাজে দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।

সভায় আরো বক্তব্য দেন কবি নজরুল সরকারি কলেজের পাঠকমেলার সমন্বয়ক আব্দুন নূর। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আমার দেশ পাঠকমেলা কেবল একটি সংগঠন নয়, এটি একটি চিন্তা ও আদর্শের প্ল্যাটফর্ম, যেখানে আমরা আধিপত্যবাদ ও ফ্যাসিবাদের বিরুদ্ধে পাঠচর্চা ও জনসচেতনতা গড়ে তুলতে চাই।’

আলোচনায় শিক্ষার্থীরা নিজেদের আগ্রহ, দক্ষতা ও বিভিন্ন বিষয়ে পারদর্শিতার কথা তুলে ধরেন। কে কোন দায়িত্ব নিতে আগ্রহী এবং কীভাবে কলেজ পর্যায়ে সংগঠনটি আরো সক্রিয় করা যায়, এসব নিয়ে চলে খোলামেলা মতবিনিময়।

আলোচনা শেষে বহু শিক্ষার্থী সংগঠনটিতে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং শিগগিরই একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের পরিকল্পনার কথাও উঠে আসে।

উল্লেখ্য, ‘আমার দেশ পাঠকমেলা’র মূল লক্ষ্য আধিপত্যবাদ ও ফ্যাসিবাদবিরোধী পাঠ, চিন্তানির্মাণ, মানুষের পাশে থাকা ও দেশের কল্যাণে কাজ করা। এই লক্ষ্যকে সামনে রেখে দেশের নানা প্রান্তে শিক্ষার্থীদের সম্পৃক্ত করে গড়ে তোলা হচ্ছে সচেতন পাঠকসমাজ।

কে জানত

জুলাই থেকে গড়ে উঠা সংগঠন ‘পুনাব’

কামাল হুসাইনের দুটি কবিতা

জুলাই বিপ্লবে গড়ে ওঠা সংগঠন ‘পুনাব’

সবার জুলাই

পলাশী দিবস : স্বাধীন বাংলার পতন

যুগে যুগে সত্যের সংগ্রাম

বাংলাদেশপন্থা

জ্যোৎস্না ও নিঃসঙ্গতার কাব্য

ভোরের স্নিগ্ধতা ও দুপুরের রৌদ্রতাপ