হোম > পাঠকমেলা

মেরিটাইম ইউনিভার্সিটিতে পরিচিতি সভা

মুতাম্মিম মাহমুদ সিয়াম

ছবি: সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি শাখার ‘আমার দেশ পাঠকমেলা’র পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে পাঠক সংগঠনের এই শুভ সূচনা উপলক্ষে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আগ্রহ ও উৎসাহ দেখা যায়।

সভায় সভাপতিত্ব করেন পোর্ট অ্যান্ড শিপিং ম্যানেজমেন্ট বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মুতাম্মিম মাহমুদ সিয়াম।

বক্তব্যে ছাত্ররা বলেন, একটি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্যে ‘আমার দেশ’ যেমন অতীতে সাহসী ভূমিকা পালন করেছে, তেমনি ভবিষ্যতেও তার বুদ্ধিবৃত্তিক সংগ্রাম দেশের জন্য আলোকবর্তিকা হয়ে থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সভায় অংশগ্রহণকারীরা একমত হন যে, দেশপ্রেম ও ন্যায়ের পক্ষে অবস্থান এবং সত্য প্রকাশে নির্ভীকতা—এই মূলনীতিগুলোকে ধারণ করে ‘আমার দেশ পাঠকমেলা’ দেশের তরুণদের মাঝে নতুন চেতনা ও দৃষ্টিভঙ্গি গড়ে তুলবে। তারা বলেন, শিক্ষাঙ্গনে এই পাঠকচর্চার ধারা আরো বিস্তৃত হোক, সেটাই সবার প্রত্যাশা।

জাতিসংঘের অ্যাওয়ার্ড পেল পত্নীতলার জামালপুর গ্রাম

শহরের বুকে বিকালের আলো

চৈতন্যবোধের জাগরণেই মানবিক রাষ্ট্রের পথ

মানুষের সবচেয়ে কাজে লাগবে কোন ক্ষমতা

পাঠাভ্যাসের মৃত্যু হলে টিকবে না গণতন্ত্র, কমবে গভীরভাবে চিন্তা করার ক্ষমতা

কে জানত

জুলাই থেকে গড়ে উঠা সংগঠন ‘পুনাব’

কামাল হুসাইনের দুটি কবিতা

জুলাই বিপ্লবে গড়ে ওঠা সংগঠন ‘পুনাব’

সবার জুলাই