হোম > পাঠকমেলা

নটরডেম কলেজ শাখার ইফতার

সাইদুল ইসলাম

গত ৯ মার্চ মতিঝিলের আরামবাগে নটর ডেম কলেজ শাখার প্রতিনিধিদের নিয়ে ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে পাঠকমেলার কলেজ শাখার সদস্যরা, সাধারণ শিক্ষার্থীরা ও আমন্ত্রিত অতিথিরা অংশ নেন।

রমজানে ভাতৃত্ববোধ বৃদ্ধি ও নিজেদের কাজ ত্বরান্বিত করতে আয়োজনটি করেন নটরডেম শাখার শিক্ষার্থী ও স্থানীয় পাঠকমেলার সদস্যরা।

পাঠকমেলার যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাহাতুল ইসলাম বলেন, ‘আমাদের এই সংগঠন শুধু পাঠকদের মধ্যে জ্ঞানের আলো ছড়ায় না, বরং সামাজিক সংহতি ও মানবিকতা বিকাশেও ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মাঝে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখবে। অনুষ্ঠানের মাধ্যমে সর্বস্তরের মানুষের সামাজিক সহাবস্থান ও সম্প্রীতি বাড়বে।’

এরপর আলোচনা সভায় বক্তারা বই পড়ার অভ্যাস, সমাজ সচেতনতা ও শিক্ষার্থীদের দায়িত্ব নিয়ে কথা বলেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, পাঠাভ্যাস কেবল ব্যক্তিগত বিকাশ নয়, বরং সমাজ পরিবর্তনের হাতিয়ার হতে পারে। আমরা চাই, শিক্ষার্থীরা সত্য ও ন্যায়ের পথে অগ্রসর হোক। আলোচনায় উঠে আসে, কীভাবে একটি পাঠকসমাজ গঠন করা যায় এবং কীভাবে এটি সমাজের ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। আলোচনা সভা শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতারে অংশ নেন। এই আয়োজনে অংশ নিয়েছেন পাঠকমেলার নির্বাহী সদস্য সাইদুল ইসলাম, স্থানীয় সদস্য শামস তীবরিজ, মিরাজ রহমান, মাহির আবিদসহ অনেকে।

সময়ের ধুলায় ঢাকা জাগ্রত বিদ্রোহ

উৎকর্ষের স্বপ্ন নিয়ে

অদম্য কুড়িগ্রাম গ্রন্থাগার ও সাংস্কৃতিক কেন্দ্র

পাঠকমেলার সঙ্গে দেড় যুগ

ইতিহাসের ছায়ায় তরুণ লেখকদের ইফতার

গবিতে পাঠকমেলার যাত্রা শুরু

হাদির স্মরণে গ্রাফিতি

ইডেন কলেজে শাখা কমিটি গঠনের প্রস্তুতি

রাবি পাঠকমেলার ফ্রি মেডিকেল ক্যাম্প

জুলাই সনদ বাস্তবায়নে দৃঢ়প্রতিজ্ঞ হই